ছড়া-কবিতা:: ঘুমপাড়ানি ছড়া - নন্দদুলাল চট্টোপাধ্যায়


ঘুমপাড়ানি ছড়া
নন্দদুলাল চট্টোপাধ্যায়

ঘুম যায় রে ঘুম যায় রে গাছের পাতারা ‒
ঘুম যায় ঘুম যায় গাঙশালিখের ছা,
ঘুম যায় রে ঘুম যায় রে ভুঁড়ো শেয়াল বুড়ো,
ঘুম যায় রে গাছের ডালে জগন্নাথের খুড়ো,
ঘুম যায় ঘুম যায় বেড়াল ও কুকুর ‒
আমার কোলে ঘুম যায় সোনার ঠাকুর।
ঘুম যায় রে ঘুম যায় রে মস্ত কোলা ব্যাং,
ঘুম যায় রে বেতো ঘোড়া ছড়িয়ে চার ঠ্যাং,
ঘুম যায় ঘুম যায় খাঁচায় টিয়াপাখি ‒
ঘুম যায় রে রতন মানিক যতন করে রাখি।
----------
ছবি - আন্তর্জাল

No comments:

Post a Comment