
বোস বাবু
সুজাতা চ্যাটার্জী
বোস বাবুদের বাগান বাড়ির, বট গাছটার বাম দিকে,
পাঁচ পা পরেই পাঁচিল পড়ে, সেই পাঁচিলের রং ফিকে।
সেই ফিকে রং, ফের ফোটাতে, ফাগুন
মাসের মাঝখানে,
মিনারপুরের, মাসুদ মিঞা, মাথায়
করে মই আনে।
এসেই বসে বারান্দাতে, বসেই বলে, “বাত শোনো,
এই হাবেলির হালত হুজুর, নাজুক এমন, দিন গোনো,
হাজার কুড়ি কবুল হলেই, কাজ করব কাল থেকে,
আসছি আমি, আসব আবার, আমায় যদি নাও ডেকে।”
শান্ত বটে, বাড়ির মালিক, বর্ধমানের
বোস বাবু,
কতই কথা, কইল মিঞা, শুনেও উনি নন কাবু!
হালকা হেসে, হাই-টি তুলে,
হাত নেড়ে কন, “ও হরি!
আন দেখি রং, আমার কাছে, নিজেই
আমি রং করি!!”
----------
ছবি: এ আই (নির্মাণ: তাপস মৌলিক)
No comments:
Post a Comment