
জাদুপ্রদীপ
জয়দীপ
চক্রবর্তী
অঙ্কে লবডঙ্কা এবং ইংলিশে চিৎপাত
বিজ্ঞানে
পাশ করলে সেটা ভগবানের হাত
এমন
প্রতিভাবান আমি
প্রশ্নপত্র
দেখলে ঘামি
লিখতে
গেলেই মগজ জুড়ে তুমুল বজ্রপাত
ক’দিন আগে সন্ধেবেলা হঠাৎ পাওয়ার কাট
মোমবাতিটা
জ্বালব বলে বাড়িয়েছি যেই হাত
কী
যেন কী ঠেকল হাতে
লাগল
খানিক ঘষাও তাতে
লাগ
ভেলকি লাগ্, শোনো না, তাতেই বাজিমাত...
বর্ষাকালের
ভিজে দেয়াল ছোপ ছোপ দাগ, ড্যাম্প
অবাক
কাণ্ড, উঠল বলে, ‘কী চাই লিট্ল চ্যাম্প?’
তাকিয়ে
দেখি সত্যি সত্যি
দেয়াল
কোথায়, মস্ত দত্যি
দু-হাতে তার যত্নে ধরা শারদ ‘ম্যাজিক ল্যাম্প’।
----------
ছবি - আন্তর্জাল

No comments:
Post a Comment