Showing posts with label Editorial. Show all posts
Showing posts with label Editorial. Show all posts

সম্পাদকীয়:: মে ২০২৬


ম্যাজিক ল্যাম্পের প্রিয় বন্ধুরা,

কেমন আছ সবাই? কী বই পড়লে নতুন?
আচ্ছা তোমরা কি এখন লাইব্রেরি যাও? নাকি মোবাইলেই যা পাও তাই পড়ো? জানি জানি তোমাদের সময় কম তবুও চেষ্টা কোরো তোমার পাড়ার, গ্রামের, শহরের লাইব্রেরিগুলোর খোঁজ নিতে জানতে চেষ্টা কোরো তাদের অবস্থা
বই পড়ার অভ্যেস তৈরি করো ছোট্টবেলা থেকেই
দেখবে তোমরা অনেকক্ষণ এক মনে, গভীর চিন্তার কাজ করতে পারছ
এখন তো তোমার হয়ে চিন্তা করছে আই কত চটপট আই-এর মাধ্যমে কতরকম কাজ হয়ে যাচ্ছে, তাই না? কী দ্রুতগতিতে পৃথিবী বদলে যাচ্ছে আমাদের চারপাশে নতুন প্রযুক্তিকে সঙ্গে নিয়েই আমাদের এগিয়ে যেতে হবে কিন্তু বন্ধুরা, তোমরা যেন চিন্তা করা ছেড়ো না প্রশ্ন করা ছেড়ো না
পৃথিবী জুড়ে নতুন রহস্যের অনুসন্ধান করুক তোমাদের উৎসুক মন

ম্যাজিক ল্যাম্পের এই নতুন সংখ্যা নিয়ে এসেছে রহস্য গল্প, উপন্যাস, কবিতা, অনুবাদ গল্প, প্রবন্ধ, রহস্যের বইয়ের আলোচনা, ভ্রমণ আরও কত কিছু এই সংখ্যাটি সাজিয়ে গুছিয়ে তোমাদের সামনে নিয়ে এসেছেন তাপস মৌলিক
তাহলে আর দেরি নয় পড়তে শুরু করে দাও তোমাদের প্রিয় ম্যাজিক ল্যাম্প আর দেখতে ভুলো না ছোটোদের নিজস্ব বিভাগ ম্যাজিক পেনসি
খুব ভালো থেকো বন্ধুরা ম্যাজিক ল্যাম্প তোমাদের কেমন লাগছে আমাদের জানিও

ইতি তোমাদের,
জিনি দিদি

সম্পাদকীয়:: শারদ সংখ্যা ২০২৫


ম্যাজিক ল্যাম্পের প্রিয় বন্ধুরা,
কেমন আছ সবাই?
এখন তো মন ভালো করারই সময় শারদ উৎসবে মেতে ওঠার সময় আমরা যারা এখন অনেকটা বড়ো হয়ে গেছি তাদের কাছে পুজো মানে ছিল নীল আকাশ, পেঁজা মেঘ, ঢাকের বাদ্যি, সমস্ত পরিবার এক ছাদের তলায় হই হই আড্ডা, দেদার মজা এখন দূষণের কারণে আকাশটা সবসময় শরতের নীল মেখে থাকে না সেই আকাশটা আমি বড্ডো মিস করি তবে দূরের গ্রামের পুজোয় এখনও তোমরা প্রকৃতির সেই রূপ দেখতে পাবে হয়তো সেখানে শহরের মতো এত জাঁকজমক নেই, কিন্তু আনন্দ আছে ঢের বেশি
আরেকটা জিনিসের কথা তোমাদের মনে করিয়ে দিই বাঙালিদের কাছে কিন্তু পুজোর একটা অবিচ্ছেদ্য অঙ্গ হল শারদ পত্রিকাগুলো ওগুলো না হলে পুজো পুজো মনেই হয় না কিন্তু দেশে বিদেশে সব জায়গায় তোমার মনের মতো শারদ পত্রিকাগুলো পাবে না সেক্ষেত্রে দুঃখ কোরো না মোটেই ম্যাজিক ল্যাম্প আছে তো আছে মন ভালো করা সব দুর্দান্ত গল্প ছড়ার সম্ভার
আমাদের কিন্তু জানাতে ভুলো না, কেমন লাগছে তোমাদের ম্যাজিক ল্যাম্প
এই শারদ সংখ্যাটি সাজিয়ে গুছিয়ে তোমাদের সামনে নিয়ে এসেছেন তাপস মৌলিক আর ম্যাজিক ল্যাম্পের অনবদ্য প্রচ্ছদটি এঁকেছেন শিল্পী মৃণাল শীল
তাহলে আর দেরি নয় পড়তে শুরু করে দাও তোমাদের প্রিয় ওয়েব ম্যাগাজিন ম্যাজিক ল্যাম্প
শারদ শুভেচ্ছা আর ভালোবাসা নিও বন্ধুরা
ইতি,
জিনি
----------
ছবি - আন্তর্জাল

সম্পাদকীয়:: মার্চ ২০২৫


ম্যাজিক ল্যাম্পের প্রিয় বন্ধুরা,
কেমন আছ সবাই? অনেকদিন তোমাদের সঙ্গে কথা হয়নি, তাই মনটা একটু খারাপ খারাপ লাগছিল কী করব বলো, জিনিরও তো অনেকরকম কাজ থাকে পৃথিবীতে যত এলোমেলো খারাপ খারাপ জিনিস, জিনিরও তত কাজ, তত দায়িত্ব তবে এই যে তোমাদের জন্য চলে এসেছি ম্যাজিক ল্যাম্পের নতুন ছুটি ছুটি সংখ্যা নিয়ে আমি নিশ্চিত যে এই সংখ্যাটা পড়লে তোমাদের মন ভালো হবেই তেমনই সব মনমাতানো গল্প ছড়ায় ভর্তি এই সংখ্যা
প্রচ্ছদের ছুটির গন্ধ মাখা ছবিটি এঁকেছেন শিল্পী মৃণাল শীল এবং ম্যাজিক ল্যাম্প-কে সাজিয়ে গুছিয়ে তোমাদের সামনে এনেছেন তাপস মৌলিক
এবারে কলকাতা বইমেলায় আমাদের ম্যাজিক মিটের হই হই আড্ডার ঝলক- রয়েছে ম্যাজিক ল্যাম্পে
তাহলে তাড়াতাড়ি পড়তে বসে যাও বইয়ের সিলেবাসের পড়ার বাইরে যে বিরাট গল্প, ছড়ার অলীক জগৎ রয়েছে তা অপেক্ষা করছে তোমাদের জন্য
খুব ভালো থেকো আনন্দে থেকো
ইতি,
তোমাদের জিনি
----------
ছবি - আন্তর্জাল