ছড়া-কবিতা:: রহস্যময় - অর্ণব ভট্টাচার্য


রহস্যময়
অর্ণব ভট্টাচার্য
 
রহস্যময় মেঘের দলে আকাশ যদি ঢাকে
আর তখনই কোথাও দূরে খেঁকশিয়ালও ডাকে
রহস্যময় বনের পাশে পথ গেলে এক বাঁকা,
ঝড়জলে কেউ চালিয়ে এলে সেই পথে চারচাকা
রহস্যময় এই সময়ে খারাপ হলে গাড়ি,
আর সেখানে দেখতে পেলে এক জমিদারবাড়ি
রহস্যময় ক্যাঁচকরে তার দরজা যদি খোলে,
অন্ধকারে একটা আলো হঠাৎ ওঠে জ্বলে
রহস্যময় ঠিক তখনই লণ্ঠন এক ধরে,
দরজা থেকে চাদর মুড়ে কেউ যদি যায় সরে
রহস্যময় আসুন, আসুন,আওয়াজ তখন শোনা,
রহস্যময় সেই আওয়াজের স্বর যদি হয় খোনা
কিন্তু আরও রহস্যময় ভূতের গল্পে লোকে
এসব দেখেও কী আক্কেলে সেই বাড়িতেই ঢোকে!
----------
ছবি - আন্তর্জাল

No comments:

Post a Comment