
ম্যাজিক ল্যাম্পের প্রিয় বন্ধুরা,
কেমন আছ সবাই? কী বই পড়লে নতুন?
আচ্ছা তোমরা কি এখন লাইব্রেরি যাও? নাকি মোবাইলেই যা পাও তাই পড়ো? জানি জানি তোমাদের সময় কম। তবুও চেষ্টা কোরো তোমার পাড়ার, গ্রামের, শহরের লাইব্রেরিগুলোর খোঁজ নিতে। জানতে চেষ্টা কোরো তাদের অবস্থা।
বই পড়ার অভ্যেস তৈরি করো ছোট্টবেলা থেকেই।
দেখবে তোমরা অনেকক্ষণ এক মনে, গভীর চিন্তার কাজ করতে পারছ।
এখন তো তোমার হয়ে চিন্তা করছে এ আই। কত চটপট এ আই-এর
মাধ্যমে
কতরকম কাজ হয়ে যাচ্ছে, তাই না? কী দ্রুতগতিতে পৃথিবী বদলে যাচ্ছে আমাদের চারপাশে। নতুন প্রযুক্তিকে সঙ্গে নিয়েই আমাদের এগিয়ে যেতে হবে। কিন্তু বন্ধুরা, তোমরা যেন চিন্তা করা ছেড়ো না। প্রশ্ন করা ছেড়ো না।
পৃথিবী জুড়ে নতুন রহস্যের অনুসন্ধান করুক তোমাদের উৎসুক মন।
ম্যাজিক ল্যাম্পের এই নতুন সংখ্যা নিয়ে এসেছে রহস্য গল্প, উপন্যাস, কবিতা, অনুবাদ গল্প, প্রবন্ধ, রহস্যের বইয়ের আলোচনা, ভ্রমণ আরও কত কিছু। এই সংখ্যাটি সাজিয়ে গুছিয়ে তোমাদের সামনে নিয়ে এসেছেন তাপস মৌলিক।
তাহলে আর দেরি নয়। পড়তে শুরু করে দাও তোমাদের প্রিয় ম্যাজিক ল্যাম্প। আর দেখতে ভুলো না ছোটোদের নিজস্ব বিভাগ ম্যাজিক পেনসিল।
খুব ভালো থেকো বন্ধুরা। ম্যাজিক ল্যাম্প তোমাদের কেমন লাগছে আমাদের জানিও।
ইতি তোমাদের,
জিনি দিদি

No comments:
Post a Comment