Showing posts with label প্রতীক কুমার মুখার্জী. Show all posts
Showing posts with label প্রতীক কুমার মুখার্জী. Show all posts

প্রবন্ধ:: জ্যাক স্প্র্যাট: এক বিস্মৃত গোয়েন্দা - প্রতীক কুমার মুখার্জি

  

জ্যাক স্প্র্যাট: এক বিস্মৃত গোয়েন্দা
প্রতীক কুমার মুখার্জি

কাল্পনিক গোয়েন্দাদের সুবিশাল গ্ল্যামারাস জগত, যেখানে পশ্চিমী দুনিয়ার শার্লক হোমস, আরকিউল পয়রোঁ, মিস মার্পল থেকে শুরু করে, আমাদের ফেলুদা, ব্যোমকেশ, কিরিটির মতো ওজনদার নামগুলি জনপ্রিয়তার শীর্ষে বিরাজ করে - সেখানে এক অদ্ভুতুড়ে, প্রায় বিপরীতধর্মী গোয়েন্দা চরিত্রের অস্তিত্ব প্রায় অবলুপ্তির পথে চরিত্রটির নাম জ্যাক স্প্র্যাট প্রথম দর্শনে এই নামটি শুধুমাত্র একটি নির্দিষ্ট ছড়ার কথা মনে করিয়ে দেয় - আমাদের শৈশবের একটুকরো স্মৃতি, যেখানে খাদ্যাভ্যাসের অমিল নিয়ে আলোচনা করা হয়েছে কিন্তু এই আপাত তুচ্ছ উৎসের আড়ালে লুকিয়ে আছে আধুনিক বিশ্বসাহিত্যের এক অত্যন্ত সৃজনশীল, অথচ অবহেলিত গোয়েন্দা
জ্যাক স্প্র্যাটকে সম্পূর্ণ নতুনভাবে কল্পনা করেছিলে চরিত্রের সৃষ্টিকর্তা জ্যাস্পার ফোর্ড; এবং সেখানে তিনি নার্সারি ক্রাইম সিরিজের মূল ও কেন্দ্রীয় চরিত্র - সে এক এমন অভূতপূর্ব জগৎ, যেখানে রূপকথা, ছড়া সাহিত্য মিলেমিশে গিয়েছে পুলিশি পরিকাঠামো ফরেনসিক প্রযুক্তির গলিঘুঁজিতে ধারণার এই অভিনবত্ব এবং চরিত্রের গভীরতা সত্ত্বেও স্প্র্যাট আজও অনেকটাই আড়ালে থেকে গেছেন, যেমন নিজের কল্পিত জগতে, তেমনি সাহিত্য ইতিহাসেও খানে আমরা তাঁর উৎপত্তি, চারিত্রিক বিন্যাস, গুরুত্ব এবং দীর্ঘমেয়াদি প্রাসঙ্গিকতা নিয়ে আলোচনা কর

উৎপত্তি : ছড়া থেকে বাস্তব
জ্যাক স্প্র্যাটের শিকড় খুঁজে পাওয়া যায় প্রাচীন ও ঐতিহ্যবাহী ইংরেজি ছড়া জ্যাক স্প্র্যাট’-এ, যা অন্ততপক্ষে সপ্তদশ শতাব্দী থেকে বহুপ্রচলিত সময়ের সঙ্গে সঙ্গে এই বিশেষ ছড়াটি সাংস্কৃতিক স্মৃতির অংশ হয়ে উঠেছে, বৈপরীত্য পরিপূরকতার এক প্রতীক হিসেবে কিন্তু জ্যাস্পার ফোর্ডের বহুমুখী সৃজনশীলতা এখানেই - এই ভাঙাচোরা চরিত্রকে তিনি এক পূর্ণাঙ্গ রূপ দিয়েছেন
দ্য বিগ ওভার ইজি (২০০৫) এবং দ্য ফোর্থ বিয়ার (২০০৬)-এর মাধ্যমে, জ্যাক স্প্র্যাট জনসমক্ষে সর্বপ্রথম আবির্ভূত হন একজন ডিটেকটিভ নস্পেকট হিসেবে, যিনি নার্সারি ক্রাইম ডিভিশনের (এন সি ডি) প্রধান এই বিশেষ বিভাগটি এমন সব মামলার তদন্ত করে, যেগুলি পার্সনস অফ ডুবিয়াস রিয়্যালিটি (পি ডি আর) অর্থাৎ গল্প, ছড়া বা লোককথা থেকে উঠে আসা বিভিন্ন চরিত্রের সঙ্গে জড়িত, যারা আধা-বাস্তব এক জগতে বিচরণ করতে অভ্যস্ত
এই অদ্ভুত প্রক্রিয়াভিত্তিক মিশ্রণই জ্যাক স্প্র্যাটের নিজস্ব জগতের মূল ভিত্তি এখানে অপরাধ মানে শুধু অপরাধ নয়, সেগুলি পরিচিত গল্পের নতুন ও অভিনবতম ব্যাখ্যা তাই, দেয়ালের উপর বসে থাকা হাম্পটি ডাম্পটির নীচে পড়ে যাওয়া এখানে স্রেফ দুর্ঘটনা নয়, বরং এক সন্দেহজনক ও অস্বাভাবিক মৃত্যু এই কেসে, থ্রি লিটল পিগসহয়ে ওঠে সম্ভাব্য খুনি এমন এক অদ্ভুত জগতে জ্যাক স্প্র্যাট শুধু গোয়েন্দা নন, তিনি গল্পের নেপথ্যে লুকিয়ে থাকা যুক্তির প্রধান বিশ্লেষক

এক অবহেলিত গোয়েন্দা
প্রথাগত এবং প্রথিতযশা গোয়েন্দাদের মতো, জ্যাক স্প্র্যাট কখনোই কোনো অসাধারণ প্রতিভাধর অতিমানব নন তিনি না অতিরঞ্জিত, না চমকপ্রদ বরং তিনি রণক্লান্ত, মধ্যবয়স্ক এক অবসন্ন পুলিশ অফিসার, যাঁর একঘেয়ে কর্মজীবন অত্যন্ত সাদামাটা এবং হতাশায় জর্জরিত
দীর্ঘদিন ধরে পুলিশে কাজ করলেও, এন সি ডি-তে তাঁর সামগ্রিক অবস্থান অনেকটাই প্রান্তিক ও গৌণ এই বিশেষ বিভাগটি অর্থসংকটে ভুগতে থাকে, বিচারাধীন মামলাগুলি যথাযোগ্য গুরুত্ব পায় না, এবং তাঁর অবদান ও সাফল্য প্রায়শই উপেক্ষিত হয় তাঁর দণ্ডাদেশের হার রীতিমতো নিম্নগামী, অযোগ্যতার জন্য নয়, বরং আইনি পরিকাঠামো এই অদ্ভুত চরিত্রদের উপরে সুবিচার করতে সম্পূর্ণভাবেই অক্ষম
এই অভূতপূর্ব অবস্থানই তাঁকে সকলের থেকে স্বতন্ত্র এবং আলাদা করে সুতরাং, জ্যাক স্প্র্যাট আলোচনার শীর্ষে থাকা কোনো মহানায়ক নন; বরং এমন একজন, যিনি দৃষ্টান্তমূলক অবহেলার মধ্যেও নিজের মতো করে নিজের কাজ চালিয়ে যান তাঁর নায়কোচিত গাম্ভীর্য, হাবভাব ও চালচলন তাই সম্পূর্ণভাবেই নীরব, দৃঢ় এবং মানবিক

ব্যক্তিত্ব : প্রতিভার চেয়ে সততা
জ্যাক স্প্র্যাটকে আকর্ষণীয় করে তোলে তাঁর নৈতিক দৃঢ়তা, তাঁর সামগ্রিক মেধা ও বুদ্ধিমত্তা নয় তিনি সততই এক সৎ মানুষ, যিনি নিজের সীমিত সামর্থ্য ও শক্তি সহকারে সর্বোচ্চ চেষ্টা করেন, কিন্তু জনমানসে তেমন উল্লেখযোগ্য কোনো স্বীকৃতিলাভ করতে সক্ষম হন না
স্প্র্যাট হলেন আদ্যোপান্ত একজন পরিবারকেন্দ্রিক মানুষ, এক বিশ্বস্ত সহকর্মী এবং সত্যের প্রতি অটল বিশ্বাস রেখে চলা নিরলস এক যোদ্ধা
অন্যান্য বহু গোয়েন্দার মতো, তিনি একবারের জন্যেও নিয়ম ভাঙেন না বা নাটকীয়তা বজায় রাখতে, কখনোই কোনোভাবে সাক্ষ্যপ্রমাণ বিকৃত করেন না অসুবিধাজনক সত্যকে গ্রহণ করতে জ্যাক স্প্র্যাট সবসময়েই রাজি, কিন্তু সুবিধাজনক মিথ্যাকে কখনোই নয় এই মনোভাব প্রায়ই ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে তাঁর বিরোধ সৃষ্টি করে
ডিটেকটিভ সার্জেন্ট মিস মেরির সঙ্গে তাঁর পারস্পরিক সম্পর্কও সমানভাবে উল্লেখযোগ্য - এঁদের মধ্যে প্রতিযোগিতা বা রোমান্সের সম্পর্ক নয়, বরং পারস্পরিক শ্রদ্ধা সহযোগিতাই মুখ্য

বাস্তবতার প্রকৃতি : এক মেটা-গোয়েন্দা
জ্যাক স্প্র্যাটের চরিত্রের সবচেয়ে আকর্ষণীয় দিকটি হল, তিনি নিজেই পার্সন অফ ডুবিয়াস রিয়্যালিটি’-র অন্তর্ভুক্ত একজন মানুষ অর্থাৎ তিনি যে শুধুমাত্র কাল্পনিক চরিত্রদের তদন্ত করছেন, তাই নয় - তিনি নিজেও তাদের অন্তর্গত এক চরিত্র
এই কাল্পনিক গোয়েন্দা চরিত্রটি একাধিক উৎস থেকে অনুপ্রাণিত - প্রথমত সেই শতাব্দী প্রাচীন জ্যাক স্প্র্যাট ছড়াটি, দ্বিতীয়ত, জ্যাক দ্য জায়ান্ট কিলার, এবং তৃতীয়ত, জ্যাক অ্যান্ড দ্য বীনস্টক!’
তিনি নিজের কাল্পনিক পরিচয় কখনোই জনসমক্ষে আনতে রাজি নন, এবং বাস্তব জগতের একজন সাধারণ মানুষ হিসেবে নিজেকে প্রতিষ্ঠা করতে বারংবার চেষ্টা করেন
চারিত্রিক এই দ্বৈততা তাঁকে এক ন্য মেটা-গোয়েন্দায় পরিণত করে, যিনি শুধু অপরাধজগতই নয়, বাস্তবতা কল্পনার সীমারেখাও অনুসন্ধান করেন তাঁর প্রতিটি তদন্তে যুক্তির পাশাপাশি কাহিনির পরিকাঠামোও গুরুত্বপূর্ণ হয়ে ওঠে

কাহিনি নতুনত্ব
জ্যাক স্প্র্যাটের কেসগুলো অদ্ভুত অভিনব দ্য বিগ ওভার ইজি’-তে তিনি যে হাম্পটি ডাম্পটির অস্বাভাবিক মৃত্যুর তদন্ত করেন, তা এক গভীর ষড়যন্ত্রের মূলে গিয়ে আঘাত করে দ্য ফোর্থ বিয়ারেতিনি জড়িয়ে পড়েন এক নিখোঁজ ব্যক্তিঅনুসন্ধানে, সেই ঘটনায় মিডিয়া প্রভাব এবং রূপকথার চরিত্রদের বোনা এক বিচিত্র, জটিল জালে
এই কাহিনির বিন্যাস একসঙ্গে তিনটি স্তরে বিস্তারিত হয় - গোয়েন্দা গল্প, ব্যঙ্গাত্মক কাহিনি এবং ফ্যান্টাসি ফোর্ডের লেখায় সাধারণ গোয়েন্দা কাহিনি হয়ে ওঠে সাহিত্য সম্বন্ধীয় পরীক্ষানিরীক্ষার ক্ষেত্রবিশেষ, যেখানে পরিচিত ধাঁচকে ভেঙে ফেলে সম্পূর্ণ নতুন কিছু তৈরির চেষ্টা করা হয়

কেন তিনি বিস্মৃত
জ্যাক স্প্র্যাট জনপ্রিয়তার শীর্ষে নিজের অস্তিত্ব কায়েম না করার নেপথ্যে কয়েকটি কারণ রয়েছে, যেমন :
. কাহিনির ধাঁচের মিশ্রণ - তাঁকে নিয়ে রচিত গল্পগুলি সহজে কোনো একটি বিশেষ ঘরানায় ফেলা যায় না;
. চিত্রায়ণের অভাব - জ্যাককে নিয়ে বড়ো মাপের কোনো সিনেমা বা সিরিজ না হওয়ায় তাঁর জনপ্রিয়তা সীমিত;
. সূক্ষ্ম চরিত্র - তাঁর চরিত্রের মূল আকর্ষণ চমকের উপর নির্ভরশীল নয়, তার অভিনবত্ব হল সূক্ষ্মতায়;
. জটিলতা - লেখায় বহুপ্রচলিত ঘটনার প্রতি ইঙ্গিত রসিকতা থাকায় সাধারণ পাঠকের জন্য তা কঠিন হতে পারে;
৫. ভাবগত গুরুত্ব - জ্যাক স্প্র্যাটের চরিত্রে কয়েকটি গুরুত্বপূর্ণ ধারণা ফুটে ওঠে; সাধারণের মূল্য, অসাধারণ প্রতিভার বদলে মানসিক ও মানবিক দৃঢ়তা সততার প্রতি গুরুত্ব;
৬. সত্যের প্রকৃতি - সহজ গল্পের বদলে জটিল সত্যের প্রতি গুরুত্ব;
৭. বাস্তবতার পরিবর্তনশীলতা - গল্প বাস্তব একে অপরকে প্রভাবিত করে; ফলত, তা পাঠকদের মনঃপূত হয় না;
৮. প্রাতিষ্ঠানিক সমালোচনা - তৎকালীন সমাজব্যবস্থার বিভিন্ন সীমাবদ্ধতা পাঠকদের সামনে তুলে ধরা

গোয়েন্দা সাহিত্যে স্প্র্যাট
অন্যান্য গোয়েন্দাদের সঙ্গে তুলনা করলে, জ্যাক স্প্র্যাট সমসাময়িক গোয়েন্দাদের চাইতে অনেকাংশেই পিছিয়ে :
শার্লক হোমস : বিশ্লেষণী মেধা ও অসামান্য ক্ষুরধার মগজ;
আরকিউল পয়রোঁ : অতীন্দ্রিয় মনস্তাত্ত্বিক বিশ্লেষণ;
ফিলিপ মার্লো : রহস্যভেদের ক্ষেত্রে কর্মপদ্ধতির অত্যাধুনিক ও স্বতন্ত্র ধাঁচ;
সেখানে স্প্র্যাটের একমাত্র শক্তি হল সমস্ত কিছুর সঙ্গে মানিয়ে নেওয়ার এক অত্যাশ্চর্য ও অতীন্দ্রিয় ক্ষমতা তিনি এমন এক অদ্ভুত জগতে বিচরণ করেন, যেখানে যুক্তি অযৌক্তিকতা পাশাপাশি এগিয়ে চলে

পুনরাবিষ্কারের সম্ভাবনা
আজকের দিনে যখন গল্পের ধাঁচ নতুন করে, পরীক্ষামূলকভাবে ভাঙাগড়া মেটাফিকশন জনপ্রিয় হচ্ছে, তখন জ্যাক স্প্র্যাটকে নতুন করে আবিষ্কারের সময় এসেছে
তাঁর গল্পগুলি বিভিন্ন পুরোনো ঘরানার এক অভূতপূর্ব সংমিশ্রণ, যেখানে প্রাধান্য পায় আত্মসচেতনতা; এবং জ্যাক স্প্র্যাটের এই পুরোনো গল্পগুলিকে নতুনভাবে ব্যাখ্যা করা অবশ্যই সম্ভব
কারণ একমাত্র তিনি দেখিয়েছেন, নায়ক হওয়ার অর্থ শুধুমাত্র অমিতশক্তিধর ও অসাধারণ হওয়া নয় - ধৈর্য, সততা মানসিক দৃঢ়তাও সেখানে সমান গুরুত্বপূর্ণ

উপসংহার
জ্যাক স্প্র্যাট নিঃসন্দেহে কাল্পনিক গোয়েন্দা সাহিত্যের জগতে এক অনন্য, অথচ অবহেলিত চরিত্র একটি সাধারণ ছড়া থেকে জন্ম নিয়ে তিনি এমন এক অভূতপূর্ব জগতে প্রবেশ করেছেন, যেখানে বাস্তব কল্পনার সীমা স্পষ্টতই, অস্পষ্ট
জ্যাক স্প্র্যাট কখনোই চমকপ্রদ নন - তিনি ধীর স্থির এবং স্থিতিশীল তিনি প্রশ্ন করেন, নিজের মতো করে অনুসন্ধান করেন, এবং শেষ পর্যন্ত সত্যের পথেই থাকেন
তাঁকে বিস্মৃতবলা যতটা প্রাসঙ্গিক, ততটাই অন্যায় কারণ একবার তাঁর সঙ্গে পরিচিত হলে, তাঁকে ভোলা সম্ভব নয় কারণ, একমাত্র জ্যাক স্প্র্যাটই প্রমাণ করেন যে, সবচেয়ে অপ্রত্যাশিত চরিত্রটি নায়ক হতে পারে
আর সম্ভব টি জ্যাক স্প্র্যাটের অদ্ভুত চরিত্রের আড়ালে লুকিয়ে থাকা সবচেয়ে বড়ো এবং অমীমাংসিত রহস্য - এতদিন ধরে কেন তিনি লোকচক্ষুর আড়ালে রয়ে গেলেন!
----------
তথ্য সহায়তা ও ছবি: আন্তর্জাল