
হারানো ছেলেবেলা
নীলেশ নন্দী
গাঁয়ে ঘুরতে এসে আমার
মনে পড়ে ছেলেবেলা,
স্কুলের শেষে খেলার মাঠে
খেলতাম কত খেলা,
ঘন বর্ষার সময় যখন
স্কুলেতে থাকত ছুটি,
কাগজ-নৌকো ভাসাতাম জলে
আনন্দে লুটোপুটি;
কারেন্ট গেলে লন্ঠন জ্বেলে
পড়তাম বসে অল্প,
ঝড়ের রাত্রে দাদুর মুখেতে
শুনতাম কত গল্প,
এখন সেসব হয়েছে অতীত
ইন্টারনেট যুগে,
ছোটো থেকে বড়ো মাতছে সবাই
মুঠোফোনের হুজুগে।
----------
ছবি: এ আই (নির্মাণ: তাপস মৌলিক)
No comments:
Post a Comment