Showing posts with label ছড়ায় ভ্রমণ. Show all posts
Showing posts with label ছড়ায় ভ্রমণ. Show all posts

ভ্রমণ:: ছড়ায় ভ্রমণ: ফুলের এ জলসায় - রাখী নাথ কর্মকার

ছড়ায় ছুটি (ছবিসমেত ভ্রমণবিষয়ক ছড়াঃ বিদেশ):


ফুলের এ জলসায়
রাখী নাথ কর্মকার

ফুল ফুল রব ওঠে, এপ্রিল ফুল নয়!
বসন্ত সমাগমে, ধরা আজ ফুলময়।
বিউটিফুলের ঝাঁপি, ফুলে ফুলে ভরা থাক,
হাই, হ্যালো বলি এসো, আলাপটা জমে যাক!


এই দেখো ড্যাফোডিল, হলুদ রঙটি মেখে
দুলে দুলে মাথা নাড়ে, সবুজ মাঠটি ঢেকে!


গোলাপী চেরির দলে আজ শুধু লুকোচুরি
ফুলেতে আকাশ ঢাকা, ফুলেল অচিনপুরী।


ফুলেফেঁপে ফুলভারি হলো চেরি গাছটা
ডালপালা মেলে শুধু দেখো তার নাচটা!


ম্যাগ্নোলিয়াটি যেন – ফোটা পদ্মের সুখ!
আকাশে মেলবে ডানা - পাঁপড়িরা উন্মুখ।


উইপিং চেরি দেখো - বিনিসুতো মালা গেঁথে
কার আশায় বসে আছে, ফুলের আসন পেতে!


বাতাসে স্বপ্ন ভাসে - ডগউডের উচ্ছ্বাসে
সাদা ঝুরো মেঘেদের চুপিচুপি ফিসফাসে!


রঙে রঙে মেতে উঠে, টিউলিপ দেয় ডাক
‘আয় খেলি মনসুখে, বইখাতা দূরে থাক!’
--------
ছবিঃ লেখক

ভ্রমণ:: ছড়ায় ভ্রমণ: সুরজ কুণ্ড আন্তর্জাতিক শিল্প মেলা - দ্বৈতা হাজরা গোস্বামী

সুরজ কুণ্ড আন্তর্জাতিক শিল্প মেলা
(প্রতি বছর বসন্তকালে হরিয়ানার সুরজকুণ্ডে পয়লা থেকে ১৫ ই ফেব্রুয়ারীর মধ্যে অনুষ্ঠিত হয় এই বিখ্যাত শিল্প মেলা )


দ্বৈতা হাজরা গোস্বামী


লাল –কালো- নীল স্বপ্ন ঝুটো
দুই বেলা তার চাই দুমুঠো
 বাবার জুতো, ছেলের জুতো
খুঁজলে পাবে বাঘের দুধ ও
 আকাশে যেন ফুটেছে ফুল
কৃষ্ণচূড়া ,পলাশ, বকুল
 আমারও আজ মজা দারুণ
কিনব জিনিস নতুন নতুন
 ভগবানও আছেন হেথা
গণপতি সিদ্ধিদাতা
 মন্ডা, মিঠাই যা খুশি খাও
মণিপুরী নাচ দেখে যাও
 ছৌ নাচছেন চার দেবতা 
 মর্ত্যে এলেন দুর্গামাতা
 অসুর বধের পালা শেষ
একসাথে সব লাগলো বেশ
 নয়টি বেড়াল ফ্রম কাশ্মীর
বেড়াতে এসেছে যমুনার তীর
 রঙ্গীন কাপের সমুদ্দুরে
হারিয়ে গেছি অচিনপুরে
গুপী বাঘার জুতোও পাবে
দূরে? কাছে? কোথায় যাবে?
 পুতুল গুলো ছড়ায় গানে
বলল গল্প রাজস্থানের
 বাজার ভর্তি হাজার জিনিস
ওরও তো চায় , পুতুল বেলুন লাট্টু ঘুড়ি, হাওয়ার মিঠাই

আমিও তাই আমার খুশি উজাড় করে
আজ দিতে চাই ছোট্ট মেয়ের আঁচল ভরে
________________

ভ্রমণ:: ছড়ায় ভ্রমণ: শরতের জলছবি - রাখী নাথ (কর্মকার)

শরতের জলছবি

রাখী নাথ (কর্মকার)


ফল ফোলিয়েজ বা পাতাঝরার ফিনোমেনন আসলে পর্ণমোচী বৃক্ষের একটি অনন্যসাধারণ বৈশিষ্ট্য। সাধারণত দক্ষিণ গোলার্ধে এপ্রিল থেকে মে মাসে আর উত্তর গোলার্ধে অক্টোবর মাসে সুন্দরী প্রকৃতির এই খেলা দেখা যায়। অবাক চোখে চেয়ে দেখো শরতঅবকাশে সবুজ পাতার দল নিমেষে বদলে গিয়েছে - লালহলুদ, বেগুনিকমলা, গোলাপী, ম্যাজেন্টা এবং বাদামী ইত্যাদি বিভিন্ন বর্ণের শেডে। এসো দেখিআজ সেই রঙের উজ্জ্বলতায় আমরা ভরিয়ে তুলি আমাদের রোজনামচার একঘেঁয়েমি!

১। হিমেল ভোরে কে রাঙ্গাল সবুজ পাতার ঝাঁক
    আয়রে খুঁজি রঙ্গের প্যালেট, বইখাতা দূর থাক! 



২। সবুজআড়াল ক্যারোটিনস আর জ্যান্থোফিলের মুখ -
ঐ খুলেছে মুখোশ তাদের - লাল-হলুদের সুখ!


৩। লাল অ্যান্থোসায়ানিনের দেমাক দেখো ভারী!
    সবুজ মুছে রঙ চাপাল লাল পাতার ঐ সারি।


৪। সুগার ম্যাপল কমলা লালে খুব সেজেছে আজ।
   চোখে আগুন রঙের বাহার, ভুলেছি সব কাজ!


 ৫। ডগউডের ঐ সবুজপাতায় লাল কে দিল ঢেলে
 হাওয়ায় ভাসে প্রজাপতি লক্ষ ডানা মেলে।


৬। চুপ চুপ! ঐ জলের নীলে কে গুলেছে রঙ
   শরতহোলি-আজ প্রকৃতি সাজল এমন সং!


৭। ইচ্ছেঘুড়ি চায় হতে আজ রঙিন পাতার দল,



৮। পাতার বুকে ঠিকরে ওঠা রোদ্দুর ঝলমল!


৯। যেই বাতাসে শিরশিরে ভাব, অমনি গাছের দল


১০। পাতাঝরার উৎসবেতে হল যে উচ্ছল!


১১। পাতায় ফোটে ফুলের হাসি – অবাক চোখে চাও -


১২। হলুদ-রাঙ্গা গাছের পাতায় সবুজ আজ উধাও


১৩। আজ প্রকৃতির শিল্পীতুলি রাঙ্গাল চারদিক,
     পাতার ঐ রান্নাঘর আজ আহ্লাদে ঝিকমিক!


১৪। আয় রে খুঁজি ঝরাপাতায় নতুন প্রাণের সুর
    রঙের নেশায় মন মজেছে, রাঙ্গাই স্বপনপুর!

--------