ছড়া-কবিতা:: কাশ ও হাঁস - শঙ্খশুভ্র পাত্র


কাশ ও হাঁস
শঙ্খশুভ্র পাত্র

দিঘির জলে ভাসছিল হাঁস
কাশকে দেখে হাঁদা,
বলল, ‘ওরে, তুইও দেখি
আমার মতো সাদা!
কী যে খুশি লাগছে ভায়া,
আয় দু’জনে খেলি৷’
কাশ বলল, ‘ও দিদিভাই,
আমি কি জলকেলি
খেলতে পারি? ডাঙায় আছি,
তুমিই এসো কাছে৷
জানো, আমার আর-এক সাথি
নীল আকাশে আছে!
ওই যে সাদা মেঘটি রোদে,
হাসছে ঝিকিমিকি৷
আশ্বিনদিদি জানে, আমি
কত কী রোজ লিখি৷’
----------
ছবি - আন্তর্জাল

No comments:

Post a Comment