
ভোরের পাখি
মামন সেখ
ভোরের পাখি ডাক দিয়ে যায়
শাল- মহুয়ার বনে,
মনটা আমার নাচছে হঠাৎ
একলাটি আনমনে।
ভোর শুরু হয় মিষ্টি ডাকে
মন মাতানো সুরে,
শামিয়ানায় মেঘ ভেসে যায়
দিগন্ত ওই পুরে।
কিচিরমিচির শব্দে আকাশ
ভীষণ মাতোয়ারা,
মিষ্টি গানে আমি তখন
হলাম পাগলপারা।
ঘুমের খোকন ঘুমিয়ে থাকে
ডাকে ভোরের পাখি,
তার সুরেতে খোকন সোনা
খুলছে দুটি আঁখি।
________
ছবি – দ্বৈতা হাজরা গোস্বামী