ছড়া-কবিতা:: হাট্টিমাটিম - দীপঙ্কর প্রামাণিক


হাট্টিমাটিম
দীপঙ্কর প্রামাণিক

শিউলি মেয়ে শিউলি নূপুর
হাতটি দোলায় কাশ
আলতা-রাঙা স্বপ্নগুলো
মনটা নরম ঘাস।

দুগ্গাঠাকুর সবার প্রাণে
ছড়ায় কী সুখ-ফুল
শরৎ আকাশ আঁকছে দেখো
নদীর দু-বুক কূল।

রূপকথাদের গল্প এ নয়
‘সব পেয়েছি’-র দেশ
নতুন জামা রঙিন ফিতে
সাজায় মাথার কেশ।

চাইবে যা সব পাবেই পাবে
এবার পুজোর থিম
মা যে মেটান সবার আশা
হাট্টিমাটিমটিম।
_____
ছবিঃ আন্তর্জাল

No comments:

Post a Comment