ছড়া-কবিতা:: হাউ’জ দ্যাট! - দেবব্রত দাশ


হাউ’জ দ্যাট!
দেবব্রত দাশ

‘স্কোয়ার লেগ’-এর লোপ্পা ক্যাচ
ফসকে গিয়ে প্যালা,
বিরাট বপু আম্পায়ারের
মারল গায়ে ঠ্যালা।

পরক্ষণেই অবাক সবাই
প্যালার কোলে আম্পায়ার!
মাটিতে বল নেই তো পড়ে
গেল নাকি মাঠের বা’র!

আসলে তাঁর ঝুল-পকেটে
বল ঢুকেছে ছুঁয়ে ব্যাট,
তাই তো প্যালা দারুণ জোরে
উঠল বলে, “হাউ’জ দ্যাট!!”
_____
ছবিঃ নচিকেতা মাহাত

No comments:

Post a Comment